aurum

ফ্লো ফেস্টে থাকবে অরাম বাংলাদেশ

ঢাকা ফ্লোর উদ্যোগে আগামী ৬ থেকে ৮ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ উৎসব ‘ফ্লো ফেস্ট’। সংস্কৃতি, সুস্থতা, শিল্প এবং সামাজিক সংযোগের একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে এই উৎসব ইতিমধ্যেই শহরবাসীর আগ্রহের কেন্দ্রে। শিল্পের সাথে আধুনিক জীবনযাত্রার সমন্বয় দেখা যাবে ফ্লো ফেস্টে।

ফ্লো ফেস্ট মূলত এমন একটি উদ্যোগ, যা মানুষকে সচেতন জীবনযাপন, স্থায়িত্ব ও প্রাকৃতিক জীবনধারার প্রতি উৎসাহিত করে। এমন একটি প্ল্যাটফর্মে অরাম বাংলাদেশের উপস্থিতি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। অরাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা নিশাত আনজুম লোপা বলেন, অরাম বাংলাদেশ শুধু একটি পোশাক বা লাইফস্টাইল ব্র্যান্ড নয়; এটি বাংলাদেশের হস্তশিল্প ও হাজারো কারিগরদের জীবনযাত্রার উন্নয়নের একটি প্রতিচ্ছবি। প্রতিষ্ঠার পর থেকে আমরা ব্লকনির্ভর ঐতিহ্যবাহী নকশা ও কারুশিল্পকে আধুনিক ফ্যাশনের সঙ্গে মিশিয়ে তাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করছি। আমাদের প্রতিটি পণ্যেই রয়েছে মাটির গন্ধ এবং শত বছরের ঐতিহ্যের ছাপ। ফ্লো ফেস্টে আমরা আধুনিক ডিজাইন ও সচেতন জীবনশৈলী প্রদর্শন করবো।

জানা গেছে, ফ্লো ফেস্টের সামগ্রিক পরিবেশটি থাকে খুবই ইতিবাচক ও উদ্দীপক। এখানে যোগব্যায়াম, সঙ্গীত, শিল্প প্রদর্শনী, এবং স্বাস্থ্যকর খাবারের স্টল থাকে। এই উৎসবের সাংস্কৃতিক প্রবাহের সঙ্গে অরাম বাংলাদেশের স্টলটি খুব সহজেই মিশে যাবে। হাতে তৈরি পোশাক এবং সামগ্রী তাদের নকশা এবং গুণমানের মাধ্যমে উৎসবের সাংস্কৃতিক ও শৈল্পিক অংশটিকে আরও সমৃদ্ধ করবে। এটি ক্রেতাদের জন্য এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা দেবে—যেখানে তারা শুধু ফ্যাশন কিনছেন না, বরং দেশের ঐতিহ্য এবং নৈতিক উপায়ে তৈরি পণ্য কিনে একটি বৃহত্তর সামাজিক উদ্যোগের অংশ হচ্ছেন।

আগামী ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত ঢাকার জাস্টিস শাহাবুদ্দীন পার্ক, গুলশানে অনুষ্ঠিত হবে ফ্লো ফেস্ট।